আগুনে শাশুড়ির মৃত্যু, বাঁচাতে গিয়ে দগ্ধ পুত্রবধূ

news-image

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর কিশোরীগঞ্জে ঘরে অগ্নিদগ্ধ হয়ে ফুলমতি রায় (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন পুত্রবধূ অঞ্জনা রানী (৪৫)। তাকে কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফুলমতি ওই গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের স্ত্রী। ফুলমতি প্যারালাইজড হওয়ায় সার্বক্ষণিক বিছানায় শুয়ে থাকেন। অগ্নিকাণ্ডের সময় তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ অঞ্জনা দগ্ধ হন। খবর পেয়ে কিশোরীগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পরিবারটির চারটি ঘর, দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য প্রকাশ চন্দ্র রায়। তিনি আরও জানান, ওই বাড়িতে অগ্নিকাণ্ডের সময় কোনো পুরুষ ছিল না।

জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, খবর পেয়ে সেখানে উপস্থিত হয় জলঢাকা ও কিশোরীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে লাশ বের করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান