আগামী মৌসুমে সেরা মেসিকে পাবে পিএসজি : খেলাইফি

news-image

স্পোর্টস ডেস্ক : পিএসজিতে অভিষেক মৌসুমে লিওনেল মেসিকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। তবে ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি মনে করেন, লিগ ওয়ানের ২০২২-২৩ মৌসুমে ইতিহাস সেরা মেসিকে পাওয়া যাবে।

এর আগে অনেক জল্পনার অবসান ঘটিয়ে ২০২১ মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দেন মেসি। কিন্তু প্রথম মৌসুমে প্রাণের ক্লাব বার্সা ক্যারিয়ারের ছিটোফোটাও দেখাতে পারেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

৩৫ বছর বয়সী মেসির সঙ্গে পিএসজির আরও এক বছরের চুক্তি আছে। কিন্তু খেলাইফির বিশ্বাস বিশ্বকাপের বছর জ্বলে উঠবেন আর্জেন্টাইন তারকা।

লা পার্সিয়েনে খেলাইফি বলেন, কোনো সন্দেহ নেই মেসি সাতবার ব্যালন ডি’অর জিতেছে এবং এটা তার সেরা মৌসুম ছিল না। তবে বার্সেলোনায় প্রায় ২০ বছরের বেশি সময় পর তিনি একটি নতুন দেশে এসেছেন, নতুন শহর, নতুন লিগ, নতুন দল, একটি নতুন সংস্কৃতি। তার পরিবারের নতুন জায়গায় মানিয়ে নেওয়া, পাশাপাশি তিনি করোনাভাইরাসের কারণে ইনজুরিতে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘মেসির জন্য শেষ মৌসুমটা সহজ ছিল না। তবে পরের মৌসুম আমরা সেরা মেসিকেই দেখবো।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান