আগামী মাসে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আগামী মাসে ইউক্রেনে রুশ হামলার ‘স্পষ্ট আশঙ্কা’ রয়েছে।

হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।

এ প্রেক্ষাপটে রাশিয়া জানিয়েছে যে, সংকট সমাধানে তারা ‘খুবই অল্প আশার আলো’ দেখছেন। কারণ, যুক্তরাষ্ট্র তাদের মূল দাবিটিকেই মেনে নেয়নি।

তবে হামলার চালানোর কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া দাবি করেছিল যে, ইউক্রেন ইস্যুতে ন্যাটো যাতে নাক না গলায়। কিন্তু এ দাবি মেনে নেয়নি যুক্তরাষ্ট্র। বরং পূর্ব ইউরোপে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েন অব্যহত রেখেছে রাশিয়া।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র এমিলি হরনি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ফেব্রুয়ারিতে রুশরা ইউক্রেনে আক্রমণ চালানোর স্পষ্ট সম্ভবনা রয়েছে।’

এমিলি বলেন, ‘তিনি (বাইডেন) এটা জনসমক্ষেই বলেছেন এবং আমরা এটা গত কয়েক মাস ধরেই সতর্ক করে আসছি।’

তিনি জানান, ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে বিবেচনাপ্রসূতভাবে জবাব দেবে।

এ পরিস্থিতিতে ইউরোপে পাইপের মাধ্যমে সরবরাহকৃত গ্যাস বন্ধ করে দিতে পারে রাশিয়া- এমন শঙ্কাও রয়েছে। এতে চরম গ্যাস সংকট তৈরি হতে পারে ইউরোপে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার