আগামীকাল ৬ শহরে অনুষ্ঠিত হবে গুগল আইও রিক্যাপ বাংলাদেশ

news-image

প্রযুক্তি ডেস্ক : আগামীকাল শুক্রবার গুগলের আয়োজনে রাজধানীসহ দেশের ৬টি শহরে অনুষ্ঠিত হবে ডেভেলপারদের সবচেয়ে বড় সম্মেলন ‘গুগল আইও রিক্যাপ বাংলাদেশ। এতে দর্শনার্থীরা সরাসরি গুগল আইও সম্মেলন উপভোগ করতে পারবেন। গুগল আইও গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন। সারাবিশ্বের ডেভেলপার ও প্রযুক্তিপ্রেমীরা বছরজুড়ে এই সম্মেলনটির অপেক্ষায় থাকেন। প্রযুক্তির চমকপ্রদ সব ব্যবহার দেখানো ছাড়াও গুগলের নতুন সব পণ্যের ঘোষণাও দেওয়া হয় এই সম্মেলনে। এই বছর বাংলাদেশ থেকে ৫ জন এই প্রোগ্রামে অংশ নেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই আয়োজন হচ্ছে।

এই আয়োজনে প্রাধান্য পাবে পরিধানযোগ্য গ্যাজেট, অ্যান্ড্রয়েড, ক্লাউড কম্পিউটিং, গুগল গ্লাস, গুগল ট্রান্সলেশন ইত্যাদি। গুগলের কমিউনিটি – গুগল ডেভেলপার গ্রুপ এবং গুগল বিজনেস গ্রুপগুলো যৌথভাবে অংশগ্রহণ করছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর ও খুলনাতে লাইভ ভিউয়িং পার্টির আয়োজন করেছে। ভিউয়িং পার্টিগুলোতে আইও এর কিনোটসহ সেশনগুলো সরাসরি বড় পর্দায় দেখানো হবে। অনুষ্ঠানের শেষ অংশে থাকছে কনসার্টও।

১২ জুন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন। অংশগ্রহণকারীদের জন্য নানান গেইমস ও উপহার দিয়ে চাঙ্গা রাখা হবে উৎসব ভাব। এই আয়োজনে পৃষ্টপোষকতা করছে গুগল, এলিট মোবাইল এবং কখন ডট কম। অনুষ্ঠানে অংশ নিতে https://goo.gl/lxHJQn এই ঠিকানায় নিবন্ধন করা যাবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার