আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

news-image

বিশ্বকর্মা পূজা উপলক্ষে আখাউড়া- আগরতলা বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। শনিবার সকাল থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

আখাউড়া স্থল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান জানান, হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন যৌথভাবে স্বাক্ষরিত এক চিঠিতে আগেই বিষয়টি জানিয়েছেন।

তবে আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিকভাবেই চলবে।আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ জানান, বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার