আক্রান্ত হবার আগেই চোখের রোগ ধরে ফেলবে কন্ট্যাক্ট লেন্স

ContactLensesআন্তর্জাতিক ডেস্ক :পৃথিবীজুড়ে অন্ধত্বের প্রধান কারণ গ্লুকোমা। ৬০ মিলিয়ন মানুষকে আক্রান্ত করার মতো মারাত্মক হলেও এর চিকিৎসা সম্ভব। প্রাথমিক পর্যায়ে রোগটি ধরতে পারলে অন্ধত্বের কবল থেকে বেঁচে যেতে পারেন রোগী। এর জন্যই তৈরি হয়েছে বিশেষ এই লেন্স, যা এই রোগ আঁচ করতে পারবে প্রাথমিক পর্যায়েই।

গ্লুকোমা হয় তখনই, যখন চোখের ভেতরে তরলের চাপ বেড়ে যায়। এতে চাপ পড়ে অপটিক নার্ভের ওপর এবং অপূরণীয় ক্ষতি হয়ে যায় চোখের। চোখের ভেতরে হঠাৎ করে এমন চাপ বেড়ে জাবার ব্যাপারটি বের করার জন্যই এই লেন্স। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের গবেষকেরা তৈরি করছেন এমন একটি ক্ষুদ্র ওয়ারলেস যা লেন্সের সাথে লাগিয়ে চোখে ইমপ্ল্যান্ট করা যাবে। এই সেন্সর থেকে তথ্য সরাসরি যেতে থাকবে হাসপাতালে। জেসব রোগীরা গ্লুকোমার ঝুঁকির আওতায় আছেন, তাদেরকে সাধারণত প্রতি ৩-৪ মাসে একবার দেখেন ডাক্তারেরা। এই পদ্ধতিতে এসব রোগীর চোখের পরিস্থিতির ওপর সার্বক্ষণিকভাবে লক্ষ্য রাখা যাবে। এই প্রযুক্তি মানুষের হাতের নাগালে আসতে পারে আগামি ৫ বছরের মাঝেই।

কি করে কাজ করে এই লেন্স?দেখুন এর অংশগুলোর কাজ।
A. একটি সিলিকন রিপ্লেসমেন্ট লেন্স, যা সাধারণত ছানি অপারেশনে ব্যবহার করা হয়। এর মাঝে আটকানো থাকবে ইলেক্ট্রনিক অংশ।
B. একটি প্রিন্টেড সার্কিট বোর্ডের (PCB) ওপর থাকা সেন্সর, যা সারাক্ষণ চোখের ভেতর তরলের চাপের ওপর লক্ষ্য রাখে।
C. PCB এর ওপর একটি মাইক্রোচিপ, যা এই চাপের তথ্য রেডিও সিগন্যালে রূপান্তরিত করে।
D. একটি স্ট্যাবিলাইজিং টেনশন রিং, যা এই পুরো জিনিসটিকে ঘিরে থাকে এবং এতে আছে একটি অ্যান্টেনা। এই অ্যান্টেনা রেডিও ওয়েভের মাধ্যমে তথ্য বাইরে পাঠায় এবং শক্তি গ্রহণ করে।
E. তথ্য বাইরের একটি রিসিভার গ্রহণ করে। এই তথ্য পান একজন ডাক্তার এবং তিনি চাপের তারতম্যের প্রতি লক্ষ্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার