আকাশছোঁয়া পারিশ্রমিকে আল্লুকে সিনেমার প্রস্তাব

news-image

বিনোদন ডেস্ক : বক্সঅফিসে তুমুল ব্যবসা করে দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। দেড় মাস হয়েছে ছবি মুক্তির, এখনও কোটি কোটি টাকা আসছে ঘরে। অতিমারির মধ্যে একমাত্র ‘পুষ্পা’ই ৩০০ কোটির চৌকাঠ পেরিয়েছে। আর সেই সুবাদে নায়ক আল্লু অর্জুনও ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় সব চেয়ে দামি অভিনেতা হতে চলেছেন। প্রমাণ, দক্ষিণী পরিচালক আতলির পরবর্তী ছবিতে আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হল তাকে। যা দিয়ে গোটা একটি বড় বাজেটের ছবি বানানো যায়, তেমনই এখন তার পারিশ্রমিক।

কত টাকা দেওয়া হবে অল্লুকে? ১০০ কোটি টাকা! শোনা গেল, ছবির প্রযোজনা সংস্থা ছবিতে অভিনয়ের বিনিময়ে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে আল্লুকে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পরে আল্লুর ইনস্টাগ্রাম প্রোফাইলের অনুগামীর সংখ্যা চড়চড় করে বেড়ে গিয়েছে। তার পারিশ্রমিকের মতোই। অনুগামী সংখ্যা দেড় কোটি হওয়ার উপলক্ষে মকর সংক্রান্তির দিন ইনস্টাগ্রামে বিশেষ পোস্টও করেছিলেন তেলুগু সুপারস্টার।

আল্লুর সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। দেশের অন্যতম সফল অভিনেতা এমন একটি বাংলোতে থাকেন, যার মূল্য ১০০ কোটি টাকা। দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে সেখানেই সংসার পেতেছেন তিনি। ৭ কোটি টাকার একটি ভ্যানিটি ভ্যান রয়েছে তার। দু’টি দামি গাড়ি ছাড়াও একটি ব্যক্তিগত বিমানের মালিক তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান