আওয়ামী লীগ আর গণতন্ত্রে ফিরতে পারবে না’

news-image

ডেস্ক রির্পোট : জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ.স.ম আবদুর রব বলেছেন, উন্নয়নের দোহাই দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার হরণ করা আইয়ুব খান মডেল। যা অনেক আগেই জনগণ প্রত্যাখান করেছে। আওয়ামী লীগ এখন আইযুবের অনুসারী। 

আওয়ামী লীগ আর কোনদিন জনগণের ভোটের অধিকার, অবাধ নির্বাচন এবং গণতন্ত্রে ফিরতে পারবে না। এসব পথ দলটির জন্য রুদ্ধ হয়ে গেছে। তাই এখন রাজনীতিতে বিকল্প শক্তি বা তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জেএসডি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। আ.স.ম রব বলেন, জনগণের অনুমোদন ছাড়া রাষ্ট্র পরিচালনাই হচ্ছে স্বৈরশাসন। জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করার এখতিয়ার কারও নেই। 

লিখিত বক্তব্যে বলা হয়, ঘোষিত বাজেটে রাজস্ব আয় ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সক্ষম হবে না। বাজেটে ঘোষিত শতকরা ৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি ৬ দশমিক ৬ ভাগ সীমিত রাখাও সম্ভব হবে না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার