আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নয়, কংক্রিটের ঢালাই: হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামাতের অপতৎপরতা কোনো দিন সফল হবে না। কারণ আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটিই না, একেবারে কংক্রিটের ঢালাই আছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির কাজ হচ্ছে শুধু বিদেশের কাছে ধরনা দিয়ে সরকারের পতন ঘটানো যায় কিনা সে বিষয়ে ষড়যন্ত্র করা। আওয়ামী লীগের পায়ের নিচে শুধু মাটিই না, একেবারে কংক্রিটের ঢালাই আছে। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে।’

তিনি বলেন, বিএনপির পায়ের নিচে মাটি ছিল না বলেই আজ তারা রাজপথে চোখের পানি, নাকের পানি ফেলে বিদেশিদের কাছে নালিশ করে বেড়াচ্ছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এসব করে সাময়িক তৃপ্তি পাচ্ছে, তাদের দলের নেতাকর্মীদের উজ্জ্বীবিত করার চেষ্টা করছে। এর বাইরে আর কিছুই না।

পরে হানিফ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ট আব্দুল হামিদ মিলনায়তনে ইবি ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, উপ-উপচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়াসহ আরও অনেকে।

তিনি পরে বিকেল ৩টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার