আওয়ামী লীগ সংঘাত চায় না : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সংঘাত চায় না। আওয়ামী লীগের পক্ষ থেকে সংঘাতের সম্ভাবনাও নেই। তবে জনগণের জানমাল রক্ষায় নিরাপত্তা দেবে সরকার।

সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন হলো লাঠিসোটা আর পিকনিক পার্টি। আন্দোলনের নামে এ ধরনের লাঠিসোটা কিংবা পিকনিক পার্টি আগেও করেছে তারা। বিএনপির আন্দোলনের স্বপ্ন আবারও গােলাপবাগের মাঠে মারা যাবে।’

তিনি বলেন, আওয়ামী লীগের শক্তিই হলো জনগণ। দেশের সত্তর ভাগ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করেন।

তিনি আরও বলেন, কিছু ব্যাক্তি বা গোষ্ঠী ক্ষমতায় বসেছে নানা কৌশলে। কিন্তু বঙ্গবন্ধু বা শেখ হাসিনা ছাড়া আর কে দেশকে নিয়ে ভেবেছেন? বঙ্গবন্ধু দিয়েছেন রাজনৈতিক মুক্তি আর শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ৪৮ বছরে একটি সাফল্যের নাম শেখ হাসিনা। যার প্রতিটি ক্ষেত্রে জ্ঞানের পরিমাণ ছিলো সর্বোচ্চ। দেশের জন্য সঠিক কাজ গুলো করেছেন শেখ হাসিনা যার লেগাসির মৃত্যু নেই।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি অবদান যার সে সজিব ওয়াজেদ জয়। তিনি নিরবে নিভৃতে বিপ্লব করেছেন। তিনি আসেন নীরবে, চলে যান নিঃশব্দে। আত্মপ্রচারে তিনি নিমগ্ন নন।

সেতুমন্ত্রী বলেন, ছাত্র রাজনীতির সৌন্দর্য হারিয়ে গেছে, এর সুদিন ফিরিয়ে আনতে হবে। নেতৃত্বের জন্য প্রয়োজন উপস্থিত বুদ্ধিমত্তা।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিক্ষা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার