আইসিসির র‌্যাংকিংয়ে তিন ফরম্যাটেই শীর্ষে ভারত

news-image

আইসিসির তিন ফরম্যাটের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে গেছে ভারত। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটির র‌্যাংকিংয়ে আগে থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষস্থানে ছিল রোহিত শর্মার দল। নতুন র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্টেও সবার উপরে উঠে গেছে ভারতীয়রা।

ফেব্রুয়ারি-মার্চে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সর্বশেষ ৭ মার্চ থেকে শুরু হওয়া সিরিজের ফাইনাল টেস্ট ধর্মশালায় ইংলিশদের ইনিংস ব্যবধানে হারায় রোহিতরা। এতে অস্ট্রেলিয়া থেকে ৫ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠে গেছে ভারত।

র‌্যাংকিং টেবিলে ভারতের রেটিং পয়েন্ট ১২২। আর অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৭। র‌্যাংকিংয়ে তৃতীয়স্থানে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্ট ১১১। এরপরই নিউজিল্যান্ডের অবস্থান। ১০১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে তারা।

তবে ভারতের শীর্ষস্থান নড়চড় হতে পারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হলে। এক্ষেত্রে অস্ট্রেলিয়া জিতে গেলে হয়তো নিজেদের জায়গা পুনরায় ফিরে পাবে প্যাট কামিন্সের দল। নিউজিল্যান্ডের ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করছে অসিরা।

এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়েও ভারত সবার উপরে। ওয়ানডে ভারতের রেটিং পয়েন্ট ১২১। তাদের থেকে ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া।

আর টি-টোয়েন্টিতে ভারতীয়দের থলিতে জমা আছে ২৬৬ পয়েন্ট। ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে ইংল্যান্ড।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান