আইসিইউতে চিত্রনায়ক সোহেল রানা

news-image

বিনোদন প্রতিবেদক : শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানাকে আজ বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। সোহেল রানার ছোট ভাই চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল বলেন, ‘ভাইয়ার ফুসফুসের ৭০ শতাংশ করোনায় সংক্রমিত হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) বোর্ড বসিয়ে ভাইয়ার ট্রিটমেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’

সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ বলেন, ‌‘বাবার অবস্থা ভালো না। ক্রিটিক্যাল অবস্থা পার করছি। তবে ভেন্টিলেশন দিতে হচ্ছে না। সিপ্যাপের মাধ্যমে অক্সিজেন দিতে হচ্ছে। মানে উচ্চমাত্রায় সাপোর্ট দিতে হচ্ছে।’

বিষয়টি নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেছেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক, প্রযোজক এবং পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা আইসিইউতে। তার শারীরিক অবস্থা ভালো না। সবাই তার জন্য দোয়া করবেন।’ এর আগে গত ২৫ ডিসেম্বর করোনা নিয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করেন। এ সময় কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে মাসুদ রানা ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। একই ছবির মাধ্যমে পরিচালক হিসেবেও তার ক্যারিয়ার শুরু হয়।

দীর্ঘ জীবনে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান