আইপিএল বেটিংয়ে জড়িত থাকায় বলিউড পরিচালক গ্রেপ্তার

news-image

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। গত ২৭ মে অনুষ্ঠিত এবারের আসরের ফাইনাল ম্যাচে সানরাইজ হায়দরাবাদকে হারিয়ে সর্বোচ্চ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাহেদ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।

আনন্দের এ আসরটি শেষ না হতেই একে একে সামনে আসছে আইপিএল বেটিংয়ে জড়িত থাকা সব খলচরিত্রগুলোর নাম। গত মঙ্গলবার আইপিএল বেটিংয়ে জড়িত থাকা সন্দেহে সোনু জালান নামের একজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। রিমা-ে পুলিশি জেরায় তার মুখ থেকে বেরিয়ে আসে সালমানের খানের ছোট ভাই অভিনেতা আরবাজ খানের নাম।

সোনু জালানের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে পরে আরবাজ খানকে তলব করে মুম্বাই পুলিশ। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে ওঠা বেটিংয়ের অভিযোগ স্বীকার করে নেন আরবাজ। বলেন, সোনু জালানের হাত ধরেই বেটিংয়ে অংশ নেন তিনি। সোনুর উদ্দেশ্য ছিল আরবাজকে কাজে লাগিয়ে মোটা অংকের অর্থ বাগিয়ে নেয়া।

সোনু জালান ‘জুনিয়র কলকাতা’ নামের একটি বেটিং চক্রের অন্যতম সদস্য। এবার সেই সোনুর স্বীকারোক্তিতে বেরিয়ে পড়ল আরও এক রাঘব বোয়ালের নাম। তিনি বলিউডের নামকরা পরিচালক সাজিদ খান। পুলিশি জেরার মুখে সোনু জানান, ‘সাজিদ ক্রিকেট বেটিংয়ে অভ্যস্ত। গত সাত বছর ধরে বেটিং চক্র দলের অন্যতম সদস্য তিনি।’

তবে সোনু জালানের এমন অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি পরিচালক সাজিদ খান। মুখে একেবারে কুলুপ এটে রয়েছেন ‘হাই বেবি’, ‘হাউজফুল’র মতো বলিউড ছবি এ নির্মাতা।

এদিকে মুম্বাইয়ের থানে ক্রাইম শাখার একটি সূত্র জানিয়েছে, সোনু জালানের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তবে সাজিদ খানকে সমন পাঠানো হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া অভিনেতা আরবাজ খানকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানায় সূত্রটি। -ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার