আইপিএল নিয়ে সাকিবকে খোঁচা দিলেন পাপন

news-image

অনলাইন ডেস্ক : মানসিক ও শারিরীকভাবে ফিট না থাকার কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন সাকিব আল হাসান। এ নিয়ে ক্ষুব্ধ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সাকিবকে খোঁচা দিয়ে বলেছেন, ‘কীভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়? মানসিকভাবে বিপর্যস্ত হইলে তো সে আইপিএলে খেলতে যেত না!’

আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিসিবি প্রধান আরও বলেন, ‘গতকাল রাতে জালাল ভাই (জালাল ইউনুস) আমাকে ফোন করে বললেন, সাকিব বলছে সে দক্ষিণ আফ্রিকায় খেলবে না সে দুবাই যাচ্ছে। কারণ আফ্রিকায় যাওয়ার মতো সে মানসিক ও শারিরীকভাবে ফিট না।’

পাপন আরও বলেন, ‘আবার কোথায় যেন বলেছে শুনলাম, সে ওডিআই খেলবে না টেস্ট খেলবে! যে যদি যেতে না চায় এটা নতুন কিছু না। আমার মনে হয় সে একটু মেন্টালি ডিস্টার্বড। ও দুই দিন সময় নিয়েছে। একটু ভাবুক। ভেবে আমাদের জানাক।’

হতাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা। যখন নাকি দল জিতে আর ওই টিমে সে থাকে তখন সেইটা হবে দারুণ খুশির ব্যাপার। সেখানে সে নাকি সাকিব এই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ সে নাকি এনজয়ই করে নাই!’

এসময় বিসিবি প্রধান আরও বলেন, ‘তার যদি অফ ফর্ম থাকে তাহলে বলুক খেলব না। খেলা শেষ হওয়ার পর এনজয় করি নাই, আগ্রহ নাই বলছ কেন? কীভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়? মানসিকভাবে বিপর্যস্ত হইলে তো সে আইপিএলে খেলতে যেত না। ধরেন ওকে আইপিএলে নেওয়া হলো, তখন কি ও নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত বলত?’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান