আইপিএল জিতে মোস্তাফিজের যে রেকর্ড ভাঙলেন এই শ্রীলংকান

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে চেন্নাই সুপার কিংসের পঞ্চম ট্রফি জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শ্রীলংকান পেসার মাথিশা পাথিরানা। তিনি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটির বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্রও ছিলেন। তার বোলিং অ্যাকশন অনেকটা স্বদেশী সাবেক কিংবদন্তি লসিথ মালিঙ্গার মতো। আর এবার চেন্নাইয়ের হয়ে শিরোপা জিতে একাধিক রেকর্ড গড়েছেন পথিরানা।

গত সোমবার সবচেয়ে কম বয়সী বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন পথিরানা। এছাড়া ভারতীয় ও বিদেশি মিলিয়ে তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন তিনি।

পাথিরানা চ্যাম্পিয়ন হয়েছেন মাত্র ২০ বছর ১৬২ দিন বয়সে। ফলে বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে কম বয়সে আইপিএল জয়ের নজির গড়লেন। তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমানকে। এর আগে ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলের শিরোপা জয়ের সময়ে ফিজের বয়স ছিল মাত্র ২০ বছর ২৬৬ দিন।

তবে দেশি বিদেশি ক্রিকেটার মিলিয়ে সবচেয়ে কম বয়সে আইপিএল জয়ের রেকর্ড রয়েছে রবীন্দ্র জাদেজার। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময়ে আইপিএলের শিরোপা জিতে এই নজির গড়েছিলেন ‘জাড্ডু’। মাত্র ১৯ বছর ১৭৮ দিনে শিরোপা জিতেছিলেন তিনি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল চাহার। ২০১৯ সালে মাত্র ১৯ বছর ২৮১ দিনে আইপিএল জিতেছিলেন রাহুল চাহার। আর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মাথিশা পাথিরানা।

পথিরানা সদ্য শেষ হওয়া আইপিএলে নিয়েছেন ১৯ টি উইকেট। ফাইনালে যদিও তিনি খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। সাই সুদর্শনের হাতে বেদম পিটুনি খেতে হয় তাকে। ফাইনালে ৪ ওভার বল করে ৪৪ রান দিয়ে নেন ২ উইকেট।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার