আইনি ঝামেলায় অমিতাভ, অজয়, শাহরুখ ও রণবীর

news-image

অনলাইন ডেস্ক : আইনি জটিলতায় পড়েছেন বলিউডের তিন প্রজন্মের চার সুপারস্টার। এবার যাদের নাম এসেছে তারা হলেন- অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগণ ও রণবীর সিং। গুটখা-তামাক প্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিহারের এক কোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। অভিযোগ, এই চার তারকাই বিভিন্ন পান মশলার বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন।

হিন্দুস্তান টাইমস, জিনিউজসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, গত কয়েক বছর ধরেই এক পান মশলা প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অজয় দেবগণ। আর এই একই সংস্থার বিজ্ঞাপনে গত বছর চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খান।

অমিতাভ নিজেও এক পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনী-মুখ হিসেবে চুক্তি সই করেছেন। তবে পানমশলার প্রচার নিয়ে শোরগোল শুরু হওয়ার পর সংস্থা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। একই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রণবীরও।

আদালতে এই অভিযোগ করেছেন সমাজকর্মী তামান্না হাশমি। তার অভিযোগ, তারকাদের করা এই বিজ্ঞাপন সাধারণ মানুষকে এই ক্ষতিকর পণ্যগুলোর দিকে আরও আকৃষ্ট করছে। এ ক্ষেত্রে তারকারা তাদের জনপ্রিয়তার অপব্যবহার করছেন। অভিযোগে রণবীরের নাম আলাদা করে উল্লেখ করেছেন ওই সমাজকর্মী। তিনি চান এই চার সেলিব্রিটির বিরুদ্ধে এফআইআর করুক পুলিশ।

কিছুদিন আগেই বলিউড তারকা অক্ষয় কুমার সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়ে এক পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান