আইজিপি-র‌্যাব প্রধান-ডিএমপি কমিশনার পদে আসছে নতুন মুখ

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩০ সেপ্টেম্বর পুলিশের বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। কিছু দিন ধরেই জল্পনা চলছে—কে হচ্ছেন নতুন পুলিশ প্রধান।

এ বিষয়ে একাধিক সূত্র জানিয়েছেন, র‌্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হতে যাচ্ছেন পরবর্তী পুলিশ মহাপরিদর্শক।

র‌্যাবের বর্তমান মহাপরিচালক মামুন চাকরি জীবনে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সিআইডির প্রধানও ছিলেন তিনি। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ। আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা রয়েছে তার।

এদিকে র‌্যাব প্রধানের পদে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তার ব্যাপারে সারসংক্ষেপ এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ ছাড়া বর্তমান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের এক বছরের চুক্তিভিক্তিক নিয়োগের সময়সীমা শেষ হচ্ছে অক্টোবরে। ডিএমপির এ পদেও আসছে নতুন মুখ।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশের প্রধান মাহবুবুর রহমানসহ এ পদের জন্য বেশ কয়েক জনের নাম আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

গত বছরের ১০ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রয়েছেন। তবে এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় প্রশ্ন তোলা হয়েছে। সূত্র : সমকাল

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার