আইএমএফের দৃ‌ষ্টি‌তে বাংলাদেশ ভা‌লো কর‌ছে: অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতি‌বেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া প্রায় সব লক্ষ্যমাত্রা বাংলাদেশ পূরণ ক‌রেছে। বাংলা‌দেশ ভা‌লো কর‌ছে ব‌লে ম‌নে করছে সংস্থা‌টি। বৃহস্পতিবার স‌চিবাল‌য়ে বাংলা‌দে‌শে আইএমএফের আবা‌সিক প্রতি‌নিধি জ‌য়েন্দু দে’র স‌ঙ্গে সাক্ষাত শে‌ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবা‌দিক‌দের এ কথা জানান।

তিনি ব‌লেন, তৃতীয় কি‌স্তির অর্থ ছা‌ড়ের আগে সাম‌নে মা‌র্চে আইএমএফের মিশন বাংলা‌দে‌শে আস‌বে। ওরা দেখ‌বে আমরা ঠিকভা‌বে সব কিছু কর‌ছি কি না। পরীক্ষায় পাশ করলে আমরা কি‌স্তির টাকা পাব।

বিনিময় হার বাজার ভি‌ত্তিক করার বিষ‌য়ে আইএমএফ কিছু ব‌লে‌ছে কি না জান‌তে চাই‌লে অর্থমন্ত্রী ব‌লেন, আপাতত ক্রলিং পেগনী‌তি অনুসা‌রেই বি‌নি‌ময় হার নির্ধা‌রিত হ‌বে।

দুর্বল ব্যাংকের একীভূতকরণের বিষ‌য়ে বাংলা‌দেশ ব্যাংকের ঘোষণা বাস্তবায়নের অগ্রগতির বিষ‌য়ে জান‌তে চাইলে তিনি ব‌লেন, দুর্বল ব্যাংক‌কে সবল ব্যাংকের স‌ঙ্গে একীভূত করা ভা‌লো। এটি হ‌তেই পা‌রে। উন্নত অর্থনীতিতে অহরহ একীভূতকরণ হ‌য়ে থা‌কে। ত‌বে এখ‌ন পর্যন্ত আমা‌দের কা‌ছে বাংলা‌দে‌শের কো‌নো ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব আসেনি। প্রস্তাব আসুক, তারপর দেখা যা‌বে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান