আঁধার কেটে আলো আসুক, নববর্ষে এটাই প্রত্যাশা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩১। পুরাতন বছরের দুঃখ গ্লানি ভুলে নতুন বছরে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উদযাপিত হচ্ছে এবারের পহেলা বৈশাখ। অন্ধকার কাটিয়ে নতুন বছর নিয়ে আসবে আলোর বার্তা, এমনটিই চাওয়া সাধারণ মানুষের।

রোববার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন স্থানে নববর্ষের নানা আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের সঙ্গে কথা বলে জানতে চাওয়া হয় নতুন বছরে কার কী প্রত্যাশা। কেউ বলেছেন জীবনটা সহজ ও সুন্দর হোক, কেউ প্রত্যাশা করেছেন অর্থনৈতিক মুক্তি ঘটুক সবার জীবনে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা আনজুম বলেন, নতুন বছর তো মূলত আমাদের জন্য নতুন আশা ও বার্তা নিয়ে আসে। এবারের নববর্ষে আমার প্রত্যাশা থাকবে জীবনে যত জটিলতা রয়েছে, তা কেটে যাক। জীবন সহজ ও সুন্দর হয়ে উঠুক।

বেসরকারি চাকরিজীবী মোস্তফা জামান বলেন, নতুন বছরের প্রত্যাশা হলো সবাইকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি। কোনো বিপদ আপদ আমার ও আমার পরিবারের ওপর না আসুক।

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মাহবুব হোসেনের প্রত্যাশা হলো মানুষের জীবনযাত্রা যেন অর্থনৈতিকভাবে আরো সহজ হয়ে ওঠে। তিনি বলেন, বর্তমানে আমাদের দেশ একটি আর্থিক চাপ মোকাবিলা করছে। মূল্যস্ফীতির প্রভাবটা সাধারণ মানুষের অর্থনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন বছরে চাওয়া থাকবে এই পরিস্থিতি স্বাভাবিক হোক এবং মানুষের জীবনযাত্রা সহজ হয়ে উঠুক।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান