অস্বীকার করলেন আলিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু আলিয়া ভাটের। প্রথম ছবির মাধ্যমেই বাজিমাত করেন ভারতীয় চলচ্চিত্রের ক্ষমতাধর পরিচালক-প্রযোজক মহেশ ভাটের এই ছোট কন্যা। শুধু তাই নয়, প্রথম ছবির মাধ্যমে স্ক্যান্ডালেও জড়ান তিনি। এ ছবিতে তিনি অভিনয় করেন বরুন ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। প্রথমদিকে সিদ্ধার্থের সঙ্গে আলিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ওঠে। বিভিন্ন পার্টিতে তাদের একসঙ্গেও দেখা যায়। তাদের সম্পর্ক নিয়ে নানান কথা উঠলেও তা নিয়ে কোন বক্তব্য দেননি আলিয়া। সব সময়ই বিষয়টি এড়িয়ে গেছেন। ঠিক একই কাজ করেছেন সিদ্ধার্থ। তবে ‘এক ভিলেন’ ছবির শুটিংকালে শ্রদ্ধার সঙ্গে ঘনিষ্ঠ হন সিদ্ধার্থ। এ ছবির পর শ্রদ্ধার প্রশংসায়ও পঞ্চমুখ ছিলেন তিনি। বিষয়টি একদমই মেনে নিতে পারেননি আলিয়া। আর তাই তো সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের ইতি তিনি এখানেই টানেন। এরপরই বরুন ধাওয়ানের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেন আলিয়া। যার দরুন বরুনকে আগের  চেয়ে ভাল করে চেনার সুযোগ হয় তার। তাদের বন্ধুত্ব এক সময় প্রেমে রূপ নেয়। মিডিয়ায়ও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এমনকি বরুনের হাতে হাত রেখে ঘনিষ্ঠভাবে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও আলিয়াকে হাজির হতে দেখা গেছে। কিন্তু বরুন ধাওয়ানকে ঘিরে সম্প্রতি একাধিক নারীর ঘনিষ্ঠতা বাড়লে এখান থেকেও দূরে সরে যান আলিয়া। যেখানে এসব বিষয়ে কথা বলতে নারাজ ছিলেন আলিয়া সেখানে সম্প্রতি এ বিষয়ে খোলামেলা বক্তব্য প্রদান করেছেন এ অভিনেত্রী। এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ কিংবা বরুনের সঙ্গে নিজের সম্পর্কের কথা সাফ অস্বীকার করেছেন আলিয়া। এ বিষয়ে তিনি বলেন, বরুন ও সিদ্ধার্থ আমার অনেক ভাল বন্ধু। সেটা এখনও রয়েছে তারা। কিন্তু এরচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্কের কোন অবকাশ নেই তাদের সঙ্গে। কখনও ছিল না, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও নেই। আমি এখন শুধু কাজ নিয়ে ভাবতে চাই। প্রেমের জন্য আমার কোন সময় নেই।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার