অস্ত্র হাতে ভাইরাল সেই যু্বলীগ নেতা গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক :অস্ত্র হাতে নিয়ে ছবি ভাইরাল হওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকার বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘চেক ডিজওনারের একটি মামলায় জুয়েলেরে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। আগে থেকেই আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে তাকে গ্রেপ্তার করি।’

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, ‘চেক ডিজওনারের একটি মামলায় চৌদ্দগ্রামের মনিরুজ্জামান জুয়েল নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’

উল্লেখ গত বৃহস্পতিবার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে দাওয়াত খেয়ে ব্যক্তিগত গাড়িতে নিজ গ্রাম মান্দারিয়ায় ফিরছিলেন চেয়ারম্যান শাহজালাল মজুমদার। বিকেল ৩টার দিকে নালঘর পশ্চিম বাজার সামাদ মেম্বারের বাড়ির কাছে তার গাড়ির গতিরোধ করে হামলা চালান মনিরুজ্জামান জুয়েলসহ ৭ থেকে ৮ জন।

হামলার পর হাতে বিদেশি আগ্নেয়াস্ত্র আর মুখে সিগারেটসহ মনিরুজ্জামান জুয়েল একটি ছবি নিজ ফেসবুকে শেয়ার করেন চেয়ারম্যান শাহজালাল মজুমদার। এরপরই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পুলিশ অস্ত্রটি জুয়েলের নামে লাইসেন্স করা বলে দাবি করেছিল। গত শনিবার জুয়েলের স্ত্রী ফারজানা হক ৮৬ রাউন্ড গুলিসহ অস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান