অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়া যুবলীগের সেই সাবেক নেতা গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : একদিকে জয় বাংলা স্লোগান, অন্যদিকে ছুড়ছেন গুলি। একই সময় সদলবলে রাস্তাও অবরোধ করেছেন। এমন দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওটি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার। গুলি ছোড়া ওই ব্যক্তির নাম মো. গিয়াস উদ্দিন ওরফে সুজন (৪১)। তিনি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে আরেক সহযোগী মাঈনউদ্দিন সাঞ্জুকে (৩৯) অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ৩০ আগস্ট চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক শোকসভার আয়োজন করা হয়। ওই শোকসভায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। অবরোধের সময় রাস্তায় আগুন দেওয়া হয়। একই সময় অস্ত্র উঁচিয়ে গিয়াস উদ্দিনকে গুলি করতে দেখা যায়। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় চন্দনাইশ থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করা হয়। গিয়াস উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় আসামি করা হয় ১০ জনকে। অন্যদিকে মো. আবুল ফয়সাল নামে এক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিনকে এক নম্বর আসামি করে ২১ জনের নামে পাল্টা মামলা করেন।

ঘটনাটি চট্টগ্রামজুড়ে আলোচনার জন্ম দিলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এরপর শনিবার ভোরে সহযোগীসহ সাবেক যুবলীগ নেতা গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক মিডিয়া নুরুল আবছার জাগো নিউজকে বলেন, ‘অস্ত্রসহ গ্রেফতার গিয়াস উদ্দিন ও তার সহযোগীকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার