অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি

news-image

অনলাইন ডেস্ক : হজ পালন শেষে অস্ট্রেলিয়া প্রবাসী সন্তান আনোয়ার জাহিদকে দেখে, তার সঙ্গে কিছুদিন কাটিয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বাসিন্দা সরকারি চাকুরে শহীদুল ইসলাম (৬১) এবং রাজিয়া সুলতানা (৫৪)। তাদের সঙ্গে ছিলেন ছোট ছেলে রনি (২১)। তারা দেশে ফিরছেন বটে, কিন্তু লাশ হয়ে!

অস্ট্রেলিয়ান পুলিশের বরাত দিয়ে ক্যানবেরার বাংলাদেশ মিশন জানিয়েছে, রবিবার (১৬ অক্টোবর) দুপুরে ক্যানবেরার পশ্চিমের কপিনস ক্রসিংয়ে দু’টি কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ভ্রমণ ভিসায় যাওয়া একই পরিবারের ওই ৩ বাংলাদেশি। প্রাণে বেঁচে যান তাদের পরিবারের অপর সদস্য চিকিৎসক আনোয়ার জাহিদ।

তবে তার অবস্থাও শোচনীয়। ক্যানবেরার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তার চিকিৎসা চলছে। পুলিশের বরাতে বাংলাদেশ হাইকমিশন জানায়, গাড়িটি চালাচ্ছিলেন আনোয়ার জাহিদ। কপিনস ক্রসিং সড়কে আরেকটি প্রাইভেটকারের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শহীদুল ইসলাম, রাজিয়া সুলতানা ও তাদের এক ছেলে রনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে পুলিশ। নিহত শহীদুল ইসলাম ছিলেন বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা ও রাজিয়া সুলতানা ছিলেন একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান