অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে দুই বাংলাদেশির মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার কফস হারবারের উত্তরে সমুদ্রে ডুবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার সন্ধ্যায় তিন শিশুসহ ছয়জনের একটি দল কফস হারবারের মুওনে বিচে সাঁতার কাটতে যান। ওই সময় দু’জন সমুদ্রের বিচে হারিয়ে যান। পরে তাদের মধ্যে দু’জনকে মৃত উদ্ধার করা হয়। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই বাংলাদেশির নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, পশ্চিম সিডনি থেকে কফস হারবারের উত্তরে সমুদ্র সৈকতে বাংলাদেশিদের ছয় সদস্যের একটি দল সেখানে বেড়াতে গিয়েছিল। ঘুরতে গিয়েই সেখানে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

অস্ট্রেলিয়া সরকার নিখোঁজদের সন্ধানে একটি অনুসন্ধান অপারেশনের মাধ্যমে তাদের উদ্ধার করেছে। দলটি গতরাতে অনুসন্ধান স্থগিত করে আজ ভোর থেকে পুনরায় কাজ শুরু করেছে।

এ ঘটনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার