অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী বিক্ষোভ, গ্রেফতার শতাধিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অনুমোদন না নিয়ে লকডাউনবিরোধী বিক্ষোভ করায় অস্ট্রেলীয় পুলিশ মেলবোর্ন থেকে ২৩৫ এবং সিডনি থেকে ৩২ জনকে গ্রেফতার করেছে। মেলবোর্নে সাত শতাধিক বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ মরিচের গুঁড়া ছিটায়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন। শনিবার (১৮ সেপ্টেম্বর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিক্টোরিয়া পুলিশের কমান্ডার মার্ক গ্যালিয়ট গণমাধ্যমকে বলেন, একদল বিক্ষোভকারী এখানে এসেছে পুলিশের সঙ্গে লড়াই করতে, করোনা থেকে মুক্তির জন্য নয়। রাজ্যটিতে শনিবার নতুন করে ৫০০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

করোনার অতিসংক্রামক ধরন ডেল্টার কারণে গত জুনের মাঝামাঝি থেকে সিডনি, মেলবোর্নের পাশাপাশি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতেও নতুন সংক্রমণ বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে এসব এলাকায় জারি রয়েছে লকডাউন। শনিবার যে ১ হাজার ৮৮২ জনের করোনা শনাক্ত হয়েছে, তাদের অধিকাংশই সিডনির।

এদিকে, বড় ধরনের বিক্ষোভ মোকাবিলায় সিডনির রাস্তায় দাঙ্গা স্কোয়াড অফিসার, হাইওয়ে টহল, গোয়েন্দা ও সাধারণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, অস্ট্রেলিয়ার অধিকাংশ মানুষই সরকারের টিকাদান ও জনস্বাস্থ্য সম্পর্কিত পদক্ষেপগুলো সমর্থন করেন। এরপরও মাঝেমধ্যেই বিক্ষিপ্তভাবে লকডাউনবিরোধী সহিংসতা দেখা যায় সেখানে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান