অস্ট্রেলিয়াকে টপকে ছয়ে উঠে এলো টাইগাররা

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টিতে রীতিমত স্বপ্নের ফর্মে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডকেও নাকানি চুবানি খাওয়াচ্ছে টাইগাররা। সিরিজের টানা দুই ম্যাচেই তারা পেয়েছে জয়।

প্রথম ম্যাচে কিউইদের মাত্র ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের সহজ জয় পায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তবে মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়টা এত সহজ ছিল না। ১৪১ করেও স্বস্তিতে ছিল না স্বাগতিকরা।

শেষ বল পর্যন্ত লড়েছে নিউজিল্যান্ড। যদিও অপ্রতিরোধ্য টাইগারদের জয়রথ থামাতে পারেনি। শ্বাসরুদ্ধকর লড়াই ৪ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

এ জয়ের পুরস্কার মিলেছে আইসিসি র্যাংকিংয়েও। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের হালনাগাদ। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ছয় নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের দশ নম্বরে ছিল টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর ৪টি রেটিং পয়েন্ট পেয়ে র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে যায় রিয়াদের দল। সামনে ছিল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর সেই অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলে দিয়েছে টাইগাররা। ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে এখন তারা ছয় নম্বরে, সাতে নেমে গেছে অস্ট্রেলিয়া (২৪০ রেটিং)।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী