অসুস্থ রুক্মিণী, বন্ধ শুটিং

news-image

বিনোদন ডেস্ক : শুটিং শুরুর মাত্র ১ মাসের মাথায় বন্ধ হলো ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’-এর শ্যুটিং। ‘বিনোদিনী’ রুক্মিণী সহ টিমের বেশিরভাগ সদস্য ভাইরাল জ্বরে আক্রান্ত। খবরটি জানিয়েছেন পরিচালক নিজেই। রুক্মিণী সহ সকলের দ্রুত সুস্থতা কামনা করেছেন পরিচালক।

অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে ছবি পোস্ট করে রামকমল মুখোপাধ্যায় লেখেন, “টিম বিনোদিনী এক নাটির উপাখ্যানের সদস্যরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুন! আপনারা যোদ্ধা, জাননি আপনারা সুস্থ হয়ে উঠবেন।” রাম কমল আরও লেখেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে বিনোদিনী মূল অভিনেতা এবং টিমের অন্যান্য সদস্যরা শুটিংয়ে ভাইরাল জ্বরে আক্রান্ত। রুক্মিণী মৈত্রের সঙ্গে অসুস্থ আমার পুরো ডিরেক্টরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট এবং হেয়ার মেকআপ টিম। সকলেই এই ভাইরাল, জ্বরের মাত্রাও বেশি। সকলেই চিকিৎসা এবং সতর্কতার মধ্যেই রয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করছি।”

রুক্মিণী মৈত্র নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ১০২.২ জ্বরের কথা জানিয়ে লিখেছেন, ‘ডাউন অ্যান্ড ডেড।’

এদিকে শ্যুটিং শুরু ঠিক আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র জানিয়েছিলেন, বিনোদিনী হয়ে উঠতে তাকে কীভাবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে। অভিনেত্রী জানান, আপাতত তিনি পুরোপুরি বিনোদিনীর মধ্যেই রয়েছেন। সকাল ৯-১১ টা পর্যন্ত নানান রকম প্রস্তুতি নেন তিনি। বিনোদিনী হয়ে উঠতে তিনি সুদীপ্তা চক্রবর্তীর কাছে অ্যাক্টিং ওয়ার্কশপ করেছেন নিয়মিত, সঙ্গে চলেছে নাচের রিহার্সাল। বিনোদিনীর প্রস্তুতি নেওয়ার কারণে তিনি কাজের বাইরে বিশেষ কোথাও যাচ্ছেন না। তার কথায়, ‘বিনোদিনীকে যত চিনছি নারী হিসাবে গর্ব হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার