অর্থ আত্মসাৎ মামলায় সাভার পৌর মহিলা আ. লীগের নেত্রী গ্রেপ্তার

news-image

সাভার প্রতিনিধি : সাভারে চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি পৌর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাভার রাজালাখ ফার্ম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাহিমা আক্তার সাভারে ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার প্রধান আসামি আল-আমিনের স্ত্রী। এর আগে আল-আমিনকেও একই ধরনের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে পৌর মহিলা আওয়ামী লীগের এক নেত্রী বলেন, ঘর দেওয়ার কথা বলে নামাগেন্ডা এলাকার শামীমার কাছ থেকে প্রায় ১৬ থেকে ১৭ লাখ ও বেঁদেপাড়া থেকে প্রায় ১৪ লাখ টাকা নিয়েছিল রহিমা ও তার স্বামী। পরবর্তীতে ঘর কিংবা টাকা ফেরত দেয়নি তারা। ভুক্তভোগীরা আদালতে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলা করেন। এই মামলায় রাহিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কনকচাঁপা কনা বলেন, রহিমা যদি অপরাধী হয়ে থাকেন অবশ্যই শাস্তি পেতে হবে। দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে ঠকানো মোটেও কাম্য নয়। তিনি পৌর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। যে জালিয়াতি করবে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার হবে। এর আগে তার (রহিমা) স্বামীর বিরুদ্ধেও ঘর দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল।

সাভার মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুজ্জামান বলেন, আমরা ওয়ারেন্টভুক্ত আসামি রাহিমাকে গ্রেপ্তার করেছি। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। সিআর মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার