অর্থবছর শেষে জিডিপি হবে ৬.৮ শতাংশ: এডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৬ দশমিক ৮ শতাংশ হবে পূর্বাভাসে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (২২ সেপ্টেম্বর) এডিবির এক প্রকাশনায় এই পূর্বাভাসের কথা জানানো হয়।

এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের ওই প্রকাশনায় বলা হয়, উৎপাদন খাত শক্তিশালীকরণ, বৈশ্বিক অর্থনীতিতে অব্যাহত সম্প্রসারণ ও সরকারের কার্যকর পুনরুদ্ধারের নীতির ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। অর্থবছর শেষে মুদ্রাস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হওয়ার আশঙ্কা করছে এডিবি।

এডিবি জানিয়েছে, চলতি অর্থবছরে জিডিপির ঘাটতি হবে শূন্য দশমিক ৬ শতাংশ। এছাড়া করোনার প্রকোপ বাড়লে তা অর্থনীতির জন্য প্রধান ঝুঁকির কারণ হবে বলে উল্লেখ করেছে এডিবি।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, মানুষের কর্মসংস্থান রক্ষা ও জীবন বাঁচানোর জন্য সরকারের নীতিগুলো বাংলাদেশের পুনরুদ্ধার প্রক্রিয়াকে প্রভাবিত করেছে। সাম্প্রতিক কঠিন সময়ে প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা বিশ্বের কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য অব্যাহত প্রচেষ্টা, দ্রুত টিকা দেওয়া ও অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের উন্নতি অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।

এডিবি বাংলাদেশে তার কর্মসূচির অগ্রাধিকার পুনর্বিন্যাস করেছে। স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, দক্ষতা ও গ্রামীণ উন্নয়ন, পানি ও স্যানিটেশনের ওপর এডিবি জোর দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার