অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকার ব্যর্থ : রুমিন ফারহানা

news-image

অনলাইন ডেস্ক : চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার জাতীয় সংসদের অধিবেশনে চলতি ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এ মন্তব্য করেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

রুমিন ফারহানা বলেন, এই অর্থবছরের বাজেট বাস্তবায়ন সরকার ব্যর্থ হয়েছে। কৃষিতে বাজেট বরাদ্দ ছিল একেবারে অপ্রতুল। খাদ্য শস্যের আমদানি অতীতের সর্বোচ্চ পর্যায়ে গেছে। করোনার এই সময় সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল স্বাস্থ্যখাত। করোনা মোকাবিলার জন্য বাজেট প্রণয়ন করা হলেও স্বাস্থ্যখাত ছিল অবহেলায়। যার খেসারত আমাদের দিতে হয়েছে। চিকিৎসাসেবা এখন ব্যবসায় পরিণত হয়েছে। চুক্তি হলেও মাত্র ৭ লাখ টিকা এসেছে। এতে বেক্সিমকো লাভ করে নিয়েছে ৩৮ কোটি টাকা। টিকার অব্যবস্থা মানুষকে হুমকি মুখে ফেলে দিয়েছে।
তিনি বলেন, সাংবাদিক রোজিনা স্বাস্থ্যখাতের দুর্নীতি তুলে ধারায় তাকে হেনস্তা করা হয়। আমি রোজিনার মামলা প্রত্যাহারের দাবি জানাই। বাজেটে প্রতিটি বিভাগে ব্যয় বাড়ানো হয়েছে উন্নয়নে। ধনী আরও ধনী হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, বৈষম্য বাড়ছে। করোনাকালে আড়াই হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে। একটি ৫ সদস্যের পরিবারের জন্য আড়াই হাজার টাকা কতটা কাজে আসবে। মধ্যবিত্তকে সহায়তার কোনও ব্যবস্থাই সরকারের ছিল না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার