অমিত শাহকে ফখরুল কড়া ভাষায় জবাব

news-image

নিউজ ডেস্ক : ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র বক্তব্যের নিন্দা জানিয়েছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, অমিত শাহ এর বক্তব্যে সাম্প্রদায়িকতা এবং ঘৃণা ছড়াবে।

ভারতের মন্ত্রী অমিত শাহ তার বক্তব্যে বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন না থামার কারণে তারা নাগরিকত্ব সংশোধনী বিলটি এনেছেন।

এমন বক্তব্যের ক্ষেত্রে তিনি সরাসরি বাংলাদেশের বিরোধীদল বিএনপি এবং জামায়াতের নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন যে, এই দু’টি দলের আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন অনেক বেশি হয়েছে।

এই বক্তব্য বিএনপি মেনে নিতে রাজি নয়। সেজন্য দলটি কড়া ভাষায় তাদের বক্তব্য দিয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই বক্তব্যের মধ্যে মারাত্মক রকমের সাম্প্রদায়িকতা এবং ঘৃণার বিষয় জড়িত রয়েছে।

এছাড়া ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে এইভাবে আরেকটি রাজনৈতিক দলকে সরাসরি চিহ্নিত করা বা আঙ্গুল দেখানো, সেটা কিভাবে শোভনীয় হয়-তা আমার জানা নাই।

আমি মনে করি, পার্লামেন্টে তার এই বক্তব্য একেবারে সঠিক নয়। আমাদের সরকারের সময়ে সাম্প্রদায়িক সংঘাত আমরা এড়িয়ে চলেছি। এরকম ঘটেইনি বলা যায়। এরপরও কোন ঘটনা ঘটে থাকলে, সেটা সাম্প্রদায়িক নয়, সেটা রাজনৈতিক, দলের মধ্যে দলের সমস্যার কারণে হতে পারে।

ফখরুল বলেছেন, বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার আসার পরে সংখ্যালঘুদের সম্পত্তি দখল করাসহ যে ধরণের আক্রমণ হয়েছে, সে ব্যাপারে অমিত শাহ কিছু বলেননি।

তিনি আরও বলেছেন, ভারতের দায়িত্বশীলরা এমন মন্তব্য করলে সেটা পক্ষপাতদুষ্ট এবং তা শিষ্টাচারের মধ্যে পড়ে না।

বিএনপি মহাসচিব তাদের আমল নিয়ে অভিযোগের জবাব দিয়েছেন কড়া ভাষায়।

একইসাথে তিনি ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলেরও নিন্দা জানিয়েছেন।

মি: আলমগীর বলেছেন, এই সংশোধনী আরও সাম্প্রদায়িক। ভারতের যে চরিত্র একটা অসাম্প্রদায়িক বা একটা সেক্যুলার—সেই ভাবমূর্তি আর রক্ষা হচ্ছে না।

এতে আমরা উদ্বিগ্ন। বিশেষ করে আমাদের নাগরিকে নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।

সূত্র-বিবিসি

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার