অভিমান ভেঙে ইউনূসের বিপক্ষে লড়বেন খুরশীদ আলম খান

news-image

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের প্রধান ও একমাত্র আইনজীবী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খানকে ঘোষণা করা হয়েছে। এ কারণে অভিমান ভেঙে আগামীকাল ইউনূসের বিপক্ষে আইনি লড়াই করতে শ্রম আদালতে যাবেন এ আইনজীবী।

সোমবার (৪ সেপ্টেম্বর) আইনজীবী ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, সোমবার রাতে খুরশীদ আলম খানের পল্টনের চেম্বারে যান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন।

বৈঠকে কর্মকর্তারা খুরশীদ আলমকে বলেন, আপনি আমাদের প্রধান ও একমাত্র আইনজীবী। মামলাটি পরিচালনার জন্য কালকে আপনি কোর্টে যাবেন এটাই আমাদের অনুরোধ।

কর্মকর্তারা আরও বলেন, আপনার সমস্ত বক্তব্য আমরা শুনেছি। যেহেতু বিষয়টি অফিসিয়াল প্রসিডিউরের মাধ্যমে হয় সেজন্য সময় লাগতে পারে।

অধিদপ্তরের কর্মকতার্রা আরও বলেন, সর্বোচ্চ আদালতে আপনি এই মামলায় লড়েছেন। ভবিষ্যতেও আপনিই এ মামলায় লড়বেন। কাজেই এখানে ভুল বোঝাবুঝির অবকাশ নাই। পরে আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আগামীকাল শ্রম আদালতে ইউনূসের মামলায় শুনানি করতে যাবেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান