অভিনেত্রীর সঙ্গে হোটেলে মহেশ বাবুর ভাই, হাতেনাতে ধরলেন স্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের পাশাপাশি দক্ষিণী তারকারাও নানা কারণে সংবাদের শিরোনামে থাকেন। এবার চর্চায় দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর ভাই অভিনেতা নরেশ বাবু। আবাসিক হোটেলে এক অভিনেত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পড়েন দক্ষিণের প্রবীণ অভিনেতা কৃষ্ণের ছেলে। স্ত্রী রাম্যার কাছে ধরা খাওয়ার পর বেশ হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণী এই অভিনেতা।

ভারতের একাধিখ গণমাধ্যম জানিয়েছে, গতকাল রোববার মাহিশূরের একটি হোটেলে অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরেছেন রাম্যা। এ সময় সঙ্গে পুলিশ নিয়ে গিয়েছিলেন তার স্ত্রী।

টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী ও তার প্রেমিকার দিকে তেড়ে যাচ্ছিলেন রাম্যা। পুলিশ সদস্যরা তাকে আটকান। তবে স্ত্রীকে পাত্তা না দিয়ে অভিনেত্রী পবিত্রাকে নিয়ে হোটেল রুম থেকে বেরিয়ে যান নরেশ। এমনকি লিফটের কাছে গিয়ে স্ত্রীকে নিয়ে মশকরাও করেন তিনি।

রাম্যার অভিযোগ, গোপনে পবিত্রাকে বিয়ে করেছেন নরেশ।

জানা গেছে, নরেশের তৃতীয় স্ত্রী রাম্যা। বেশ কিছুদিন ধরেই তারা আলাদা থাকছেন। অন্যদিকে, সুচেন্দ্র প্রসাদের সঙ্গে দাম্পত্যের ইতি টেনেছেন পবিত্রা। তারাও আলাদা থাকছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান