অভিনন্দনে ভাসছে মেয়ে, হিংসায় খুন করল বাবা!

000715cনিউজ ডেস্ক: বয়স মাত্র ২২ মাস। এর মধ্যেই চোখে দুরারোগ্য ক্যান্সার ধরা পরে ম্যাডক্সের। তবে ওই ছোট বয়সেই এই যুদ্ধে জয়ী হয় সে। তার পর থেকে পরিবার এবং সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অভিনন্দন জানিয়েছেন সকলে। সেটা দেখেই রাগে হিংসায় মাথা ঠিক রাখতে পারেননি বাবা। বেসবল ব্যাট দিয়ে ছোট্ট মেয়েকে থেঁতলে খুন করেন তিনি।

ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কে। পুলিশ জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে হঠাত্‍ ছোট্ট ম্যাডক্সকে নিয়ে উধাও হয়ে যান তার বাবা রায়ান লরেন্স। ২ দিন পর্যন্ত তাঁদের খোঁজ না মেলায় পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডাইরি করা হয়। এর একদিনের মধ্যে ফিরে আসেন রায়ান। তবে ম্যাডক্সের কোনো খোঁজ মেলেনি। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। কথায় নানা অসঙ্গতি দেখে সন্দেহ হয় পুলিশের। নানা সূত্রে ধরে অনুসন্ধান করে ছোট্ট মেয়েটির আধপোড়া দেহের টুকরো উদ্ধার করে পুলিশ।

সন্দেহের বশেই রায়ানকে গ্রেপ্তার করা হয়। এর পর নানা ভাবে জিজ্ঞাবাদ করে এবং মনোবিদের সাহায্য নিয়ে রায়ানকে ম্যাডক্সের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। এক দিন হঠাৎইে সে বলে ফেলে, হিংসের কারণেই মেয়েকে খুন করেন তিনি। ক্যান্সার থেকে সেরে ওঠার পর থেকে তাকে সকলে অত্যন্ত গুরুত্ব দিচ্ছিল। নিজেকে তখন ‘ব্রাত্য’ মনে হত তাঁর। তাই রাগের বশে মেয়েকে নিউ ইয়র্কের কাছেই একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বেসবল ব্যাট দিয়ে থেঁতলে খুন করেন তিনি। তার পর দেহ জ্বালিয়ে দেন তিনি। একটি গর্ত খুঁড়ে দেহের অবশিষ্টাংশ চাপা দেয়ার চেষ্টা করেন।

মেয়েকে খুন করার অপরাধে শনিবার তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। ২৫ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে তাঁর। আপাতত সোমবারের দিকে তাকিয়ে রয়েছে ম্যাডক্সের পরিবার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার