অব্যাহতির পর এলাকায় ফিরে অনুসারীদের নিয়ে পঙ্কজের মহড়া

news-image

বরিশাল প্রতিনিধি : আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি পর বুধবার নিজ সংসদীয় এলাকায় ফিরেছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। এ সময় দুই উপজেলায় বিশাল মহড়া করেছেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা দুটির প্রতিটি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক এ মহড়ায় যোগ দেন। তার এলাকায় ফেরা নিয়ে বেশ কয়েক দিন আগে থেকেই চলছিল ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি।

পঙ্কজ নাথের অনুসারী নেতা-কর্মীদের একটি সূত্র জানায়, বুধবার বেলা ১টার দিকে সংসদ সদস্য পঙ্কজ নাথ স্পিডবোটে বরিশাল থেকে মেহেন্দীগঞ্জে আসেন। এর আগে তিনি সকালে বিমানযোগে ঢাকা থেকে বরিশালে আসেন। তার এলাকায় ফেরাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মী ও সমর্থকেরা মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জড়ো হতে থাকেন। উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের এসব মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়।

১ টার দিকে পঙ্কজ নাথ মেহেন্দীগঞ্জে পৌঁছালে স্থানীয় স্টিমারঘাটে ফুল দিয়ে তাকে বরণ করেন অনুসারীরা। পরে মিছিলসহকারে তিনি উপজেলা পরিষদ মাঠে যান। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন পঙ্কজ নাথ। সেখানে তিনি বলেন, আমি কোনো অন্যায় করিনি। এলাকার উন্নয়নকে আমি সবার আগে অগ্রাধিকার দিয়েছি। কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র এখনো চলছে। কিন্তু আমি বিশ্বাস করি, সত্যের জয় হবেই।

পঙ্কজ নাথ তার সমর্থক নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা সাহস হারাবেন না। আমরা অন্যায় করিনি। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধভাবে আমরা সব ষড়যন্ত্রকে মোকাবিলা করব। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, আমার বিরুদ্ধে যাঁরা ষড়যন্ত্র করেছেন এবং করছেন, জনগণ তাঁদের সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং বলেন, বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রের ফর্মুলা নিয়ে মাঠে নেমেছে। আমাদের সবাইকে এসবের ব্যাপারে সচেতন ও সজাগ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম, সহসভাপতি সুভাষ চন্দ্র সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ১০টি ইউপির চেয়ারম্যানরাসহ উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা।

বিকেলে পঙ্কজ নাথ হিজলা উপজেলা পরিষদ মাঠে অনুরূপ কর্মসূচিতে যোগ দেন। কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেন। সেখানেও ব্যাপক মহড়ার উদ্যোগ নেয়া হয় আগে থেকেই।

পঙ্কজ নাথকে অব্যাহতির চিঠিতে বলা হয়েছিল, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আপনাকে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্যপদসহ অন্যান্য পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। উপরিউক্ত বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর বিভাগে জমা দেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশে অনুরোধ জানানো যাচ্ছে।

পঙ্কজ নাথের ঘনিষ্ঠ উপজেলা আওয়ামী লীগের একজন নেতা জানান, ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর বিভাগে জমা দেয়ার নির্দেশনা অনুযায়ী জবাব জমা দিয়েছেন পঙ্কজ নাথ। নির্ধারিত সময়ের আগেই তিনি এই জবাব দেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান