অবৈধ পথে রেমিট্যান্স না পাঠাতে বাংলাদেশ ব্যাংকের কঠোর হুঁশিয়ারি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশ থেকে যারা অবৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইনে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে পাঠানো আইনত দণ্ডনীয় অপরাধ। এতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রবাসী বাংলাদেশিদের অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে না পাঠিয়ে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

ব্যাংক আরও জানিয়েছে, সম্প্রতি দেশে হুন্ডির তৎপরতা বেড়ে গেছে। ফলে ব্যাংকিং চ্যানেলের রেমিট্যান্সের বড় পতন হচ্ছে। ব্যাংকের চেয়ে ভালো রেট পাওয়া এবং খরচ কম হওয়ায় প্রবাসীদের একটি অংশ হুন্ডির দিকে ঝুঁকছে। ফলে হুন্ডি চক্রে বন্দি হয়ে পড়েছে বৈধপথের রেমিট্যান্স।

প্রবাসী বাংলাদেশিদের একটি বড় অংশ স্বল্পশিক্ষিত। এদের অনেকে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে অবহিত নন, যে কারণে তারা হুন্ডিতে রেমিট্যান্স পাঠান। প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় হুন্ডিবাজদের তৎপরতা বেশি। যে কারণে অনেক প্রবাসী তাদের মাধ্যমেই রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হন। তাই এই জটিলতা দ্রুত নিরসন করে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আগ্রহী করে তুলতে হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান