অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আ.লীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না মেলায় ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে আওয়ামী লীগ। তবে ঢাকা মহানগরীতে সতর্ক প্রহরা থাকবে সরকার সমর্থক নেতাকর্মীদের।

শুক্রবার গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি বিরত রাখব। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দিবে।

আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার হলেও শনিবার সকাল ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অবস্থান কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত জানা যায়নি।

এই দুই সংগঠনও ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, গাবতলী, যাত্রাবাড়ী দনিয়া, টঙ্গী, আবদুল্লাহপুর, বাবুবাজার, নবাবপুর প্রভৃতি এলাকায় আজ সকাল ১১টা থেকে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে।

এর আগে শুক্রবার নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচির ঘোষণা করে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা জানায় বিএনপি। এরপরই পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর সব প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় আওয়ামী লীগ ও তার দুই সহযোগী সংগঠন যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার