অবসর ইঙ্গিতে যা বললেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি থেকে কি সাকিব আল হাসান অবসর নেবেন? চলমান বিশ্বকাপে বাংলাদেশের বিদায় নিশ্চিত হওয়ার পর এমন প্রশ্ন উঠেছে। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন সাকিব নিজেই। জানিয়ে দিলেন যতদিন ফিট আছেন খেলা চালিয়ে যাবেন।

আসরে নিজেদের শেষ ম্যাচে দারুণ সম্ভাবনা নিয়ে মাঠে নামলেও ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৫ উইকেটে জিতে আসরটি সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান।

অথচ দিনের শুরুতে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হারলে বাংলাদেশ-পাকিস্তান দুদলের সামনেই শেষ চারে যাওয়ার সুযোগ তৈরি হয়। সমীকরণ ছিল যারা জিতবে তারাই সেমি নিশ্চিত করবে। তবে হেরে বিদায় নিল টাইগাররা। এই গ্রুপ থেকে ভারতের পর পাকিস্তান সেমিফাইনালে উঠল।

আজ রোববার অ্যাডিলেডে গ্রুপ টুয়ের ম্যাচ খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুটা ভালো করলেও নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ও ১২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমের দল।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেন, ‘ফলাফলের বিচারে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই আমাদের সেরা পারফরম্যান্স। তবে আরও ভালো করা উচিত ছিল। তা সত্ত্বেও বলছি, নতুন ছেলেরা দলে এসেছে। দলে অনেক বদল এসেছে। এর থেকে ভালো কিছু প্রত্যাশা করতে পারতাম না হয়তো।’

তিনি আরও বলেন, ‘ম্যাচের মাঝামাঝি সময় আমরা এক উইকেট হারিয়ে ৭০ রান তুলেছিলাম। তখনই চেয়েছিলাম অন্তত ১৪৫-১৫০ রান তুলতে। এই পিচে সেটা যথেষ্ট ভালো রান হতো। নতুন ব্যাটারদের কাছে কাজটা কঠিন ছিল জানি। তবু বলব, কাউকে একটা উচিত ছিল ম্যাচটা কিছু ক্ষণ টেনে নিয়ে যাওয়া। সেটা আমরা পারিনি।’

শেষে নিজের পারর্ফম নিয়ে বলতে গিয়ে সাকিব বলেন, ‘আমার আরও ভালো খেলা উচিত ছিল। যত দিন ফিট রয়েছি তত দিন খেলা চালিয়ে যাব।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার