অবশেষে সিলেটবাসী ফেরত পেলো ‘এম সাইফুর রহমান শিশুপার্ক

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট নগরের সুরমা নদীর পাড়ে অবস্থিত ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম বদল করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর নামের পার্কটির নতুন নাম এখন ‘এম সাইফুর রহমান শিশুপার্ক। সূত্রে জানা যায়, পার্কটি বিগত বিএনপি সরকারের আমলে ‘এম সাইফুর রহমান শিশুপার্ক নামে ভিত্তি স্থাপন করা হয়। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমায় আসার পর তা নাম পরিবর্তন করে ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫ইং) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রে ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নতুন নাম ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’ অনুমোদন দেয়া হলো।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ অক্টোবর সিলেট নগরীর দক্ষিণ সুরমায় এলাকায় সুরমা নদীর পাড়ে ৩ দশমিক ৭৭ একর জমির ওপর ২৬ দশমিক ৮৮ কোটি টাকা ব্যয়ে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ নির্মাণ করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি