অবশেষে রাজধানীতে বৃষ্টি, সঙ্গে কালবৈশাখী ঝড়

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে কাহিল হয়ে পড়ছিলেন রাজধানীবাসী। বৃষ্টিতে আপাতত স্বস্তি মিলেছে। রাজধানীতে অবশেষে বৃষ্টি ও এর সঙ্গে কালবৈশাখী ঝড় হয়েছে।

আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। এরপরই শুরু হয় কালবৈশাখী ঝড়। ঝড়ের সঙ্গে বৃষ্টি আর ঘন ঘন বজ্রপাত এবং বিজলি চমকানো শুরু হয়। অবশ্য দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

ঝড়-বৃষ্টি প্রায় এক ঘণ্টা পর পৌনে ৮টার দিকে কমে আসে। এরপর লোকজনও ধীরে ধীরে বাইরে বের হতে শুরু করেন। তবে রাজধানীর বিভিন্ন সড়কের কোথাও কোথাও এই হঠাৎ বৃষ্টিতে পানি জমতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবাহওয়া অধিদপ্তর বলেছিল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাজশাহী, পাবনা, যশোর ও রাঙ্গামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান