অবশেষে মিলার দেখা মিলছে

news-image

বিনোদন প্রতিবেদক : আসি আসি করেও আসছিল না পপসংগীতশিল্পী মিলার নতুন গানের অ্যালবাম। শেষ পর্যন্ত নতুন সেই একক অ্যালবামটি প্রকাশের বন্দোবস্ত হয়েছে। সেটির জন্য চুক্তিও হয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের সঙ্গে। এই ঈদেই বাজারে আসবে সেটি। অ্যালবামটির নাম রাখা হয়েছে আনসেন্সরড। গত বৃহস্পতিবার ঢাকার গ্রামীণফোন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন মিলা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সে সময় জানানো হয়, আগামী ৭ জুলাই থেকে ডিজিটাল এবং সিডি—উভয় মাধ্যমেই শ্রোতারা নতুন অ্যালবামের গানগুলো শুনতে পারবেন।
ইতিমধ্যে অ্যালবামের ‘ঈশ্বর জানে’ গানটির একটি ভিডিও প্রকাশিত হয়েছে। অ্যালবামটিতে থাকছে মিলার নিজের লেখা, সুর ও কম্পোজিশনে করা গানও।
প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন অ্যালবামের অধিকাংশ গানের ভিডিও নির্মাণও শেষ হয়েছে।
পরপর তিন বছর তিনটি অ্যালবামের পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মিলা। বেছে বেছে কিছু কাজ করেছেন। তাঁর সর্বশেষ অ্যালবাম রি-ডিফাইন্ড প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। মিলার ভক্তদের জন্য সুখবর হচ্ছে, অ্যালবামের পাশাপাশি সংগীতজীবনের ভ্রমণ নিয়ে একটি মিউজিক্যাল ফিল্মও প্রকাশিত হতে যাচ্ছে শিগগিরই। ৯০ মিনিটের এই মিউজিক্যাল ফিল্মে থাকবে তাঁর জীবনের আদ্যোপান্ত।
জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘এই অ্যালবামের মাধ্যমে আবারও গানের জগতে ব্যস্ত হয়ে উঠবেন মিলা।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার