অবশেষে প্রকাশ্যে এলেন আখুন্দজাদা

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে তালেবানদের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ৬ বছর পর প্রকাশ্যে এলেছেন।

শনিবার কান্দাহারের ঈদগাহ মসজিদে কয়েক হাজার মুসল্লির সামনে বক্তব্য দিয়েছেন তিনি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আখুন্দজাদা বলেন, ‘বিজয়, স্বাধীনতা এবং সাফল্যের জন্য অভিনন্দন। এই নিরাপত্তা ব্যবস্থা ও ইসলামিক শাসন কায়েমের জন্য আপনাদের অভিনন্দন জানাই।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, কান্দাহারে মুসল্লিদের সামনের কাতারে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন আখুন্দজাদা। তার কাছে সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি। দুই ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি। এ সময় নিরাপত্তা নিশ্চিতে পুরোটা সময় তার মাথার ওপর দুটি হেলিকপ্টার ঘোরাঘুরি করছিল।

আখুন্দজাদার আকস্মিক প্রকাশ্যে আসায় তালেবান সরকারে তার ভূমিকা নিয়ে জল্পনা ও তার মৃত্যুর গুজবের অবসান ঘটল। বর্তমানে আখুন্দজাদার বয়স ৭০ বছর। বেশির ভাগ সময় তিনি কান্দাহারে থাকেন। পাকিস্তানে ২০১৬ সালে আমেরিকার ড্রোন হামলায় তালেবানের শীর্ষ মোল্লা আক্তার মনসুর নিহত হলে তার স্থলাভিষিক্ত হন তিনি।

উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। সেই সরকারই এখন আফগানিস্তান শাসন করছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান