অবশেষে পদ্মা সেতুতে সেই মোটরসাইকেল দুর্ঘটনার আসল কারণ জানা গেল

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য যেদিন উন্মুক্ত করা হয় সেদিন রাতেই মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে যায় দুই যুবকের প্রাণ। সে সময় দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে সবাই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সমালোচনা করে। তখন প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলের গতি ছিল ঘণ্টায় ১০৫ কিলোমিটার।

কিন্তু সেতু উদ্বোধনের দ্বিতীয় দিন রোববার (২৬ জুন) রাতের ওই দুর্ঘটনার নতুন আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, শুধু দ্রুতগতির জন্য নয়, বরং ব্যক্তিগত গাড়ি থামিয়ে সেতুর মাঝ বরাবর দাঁড়িয়ে ছবি তোলার কারণেই পদ্মা সেতুতে অকালে ঝরেছে দুটি প্রাণ।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার শিকার বাইকটি ছাড়াও আরেকটি মোটরসাইকেলের গতি বেশি ছিল। আর সেতুর এক পাশে একটি গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। গাড়ির আরোহীরা সেতুর মাঝে দাঁড়িয়েই ছবি তুলছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, সেতুতে যারা ছবি তুলছিলেন তাদের বাঁচাতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান মোটরসাইকেল চালক ও অপর আরোহী।

উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।

এই দুর্ঘটনার জেরে সেতু বিভাগ গত রোববার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার ২৭ জুন ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার