অবশেষে জয় দেখলো শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপটা রীতিমত দুঃস্বপ্নের মতো কাটছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। টানা তিন ম্যাচ হেরে বসেছিল তারা। অবশেষে হাসি ফুটেছে লঙ্কানদের মুখে।

নেদারল্যান্ডসকে ৫ উইকেট আর ১০ বল হাতে রেখে হারিয়ে এবারের টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা।

লখনৌতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ডস। ইনিংসের ২ বল বাকি থাকতে তারা অলআউট হয় ২৬২ রানে।

একটা সময় ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল ডাচরা। সেখান থেকে দলকে টেনে তোলেন সাইবেন এনজেলব্রেখট আর লগান ফন বিক। সপ্তম উইকেটে ১৪৩ বলে ১৩০ রানের জুটি গড়েন তারা।

সাইবেন ৮২ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৭০। ফন বিক ৭৫ বলে একটি করে চার-ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন।

দিলশান মাদুশঙ্কা ৪৯ রানে আর কাসুন রাজিথা ৫০ রানে নেন ৪টি করে উইকেট।

২৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৩ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা আউট হন ৫২ বলে ৫৪ করে।

তবে সাদিরা সামারাবিক্রমার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে লঙ্কানরা। ১০৭ বলে ৭ বাউন্ডারিতে ৯১ রানে অপরাজিত থাকেন সামারাবিক্রমা। এছাড়া চারিথ আসালাঙ্কা ৬৬ বলে ৪৪ আর ধনঞ্জয়া ডি সিলভা ৩৭ বলে করেন ৩০ রান।

নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত ৪৪ রান খরচায় নেন ৩টি উইকেট।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান