অবশেষে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইউক্রেন

news-image

অনলাইন ডেস্ক : রুশ বাহিনীর হামলা প্রতিহতে ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল রোববার রাতে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

ইউক্রেন যুদ্ধের সাত মাস চললেও এতদিন এটি দেয়নি যুক্তরাষ্ট্র। এবার সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেলো কিয়েভ। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস) পেয়েছে ইউক্রেন। যা দীর্ঘদিনের চাওয়া ছিল কিয়েভের।

এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে সরবরাহ করতে গত মাসের শেষের দিকে অনুমোদন দেয় বাইডেন প্রশাসন। যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বিশ্বাস করুন বেসামরিক অবকাঠামো, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়-স্কুল রক্ষা করার জন্য এটিই যথেষ্ট নয়।’

ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার দখলদারিত্ব ঠেকাতে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) সহ অন্য যেসব রকেট সরবরাহ করেছে তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে পাওয়া আধুনিক প্রযুক্তির সামরিক সহায়তা পাওয়ায় গত মাস থেকে খারকিভসহ বেশ কিছু অঞ্চলে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় যোদ্ধারা। হামলার মুখে বিপর্যস্ত রুশ বাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পুতিনের বিশাল সামিরক বাহিনী। চলতি মাসের শুরুতে জেলেনস্কি দাবি করেন, বিদ্যুৎ গতিতে সাড়ে ৬ হাজার কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে তার যোদ্ধারা। খবর: রয়টার্স

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান