অফিস-ব্যাংক আজ থেকে নতুন সময়সূচিতে

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাসে সেহেরি ও ইফতারের সময় বিবেচনা করে আজ সোমবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস। একই সঙ্গে ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিও চলবে নতুন সূচিতে।

এর আগে গত শুক্রবার থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। তবে সাপ্তাহিক বন্ধ এবং স্বাধীনতা দিবসের ছুটির কারণে আজ সোমবার হবে রমজানের প্রথম অফিস।

অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

এর আগে গত ১৩ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘হিজরি ১৪৪৪ (২০২৩ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ’ করা হয়। পরের দিন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান (যাদের সার্ভিস অতি জরুরি) জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব বিধি-বিধান অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সোমবার থেকে ব্যাংকিং লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে বিমা কোম্পানিগুলো সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার