অফিসে ‘মামা-চাচা-খালু-ভাই’ না ডাকার নির্দেশ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিসে সেবাগ্রহীতাদের ‘মামা, চাচা, খালু বা ভাই’ না ডাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিসের দরজা ও কক্ষে সাদা কাগজে কম্পিউটারে টাইপ করা দুটি কাগজে এই নির্দেশ চোখে পড়ে।

এর মধ্যে প্রথম নির্দেশনায় লেখা- ‘(প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা) অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করুন। আপনার পরিচয় দিন, সঠিক সেবাটি গ্রহণ করুন, ধন্যবাদ।’

দ্বিতীয় নির্দেশনায় লেখা- ‘কর্মকর্তাদের সহিত অফিসিয়াল ভাষা ব্যবহার করুন (মামা, চাচা, খালু, ভাই, ব্রাদার কিংবা ছোট ভাই, বড় ভাই) ইত্যাদি শব্দ অফিসে ব্যবহার পরিহার করুন।’

এ ঘটনায় সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনার। সেবাগ্রহীতাদের কয়েকজন বলেন, ‘একটি সরকারি অফিসে এ ধরনের কাগজ টাঙানো কেন? তারা প্রজাতন্ত্রের কর্মচারী। সেবা দিতে চাকরি করেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী বলেন, ‘ওই দুটি কাগজ আমার চোখে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করি। অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন। আসলে একজন সরকারি কর্মকর্তা কি এটা লিখতে পারেন?’

এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, ‘আসলে কাগজটি আমার নজরে আসেনি। আর ওখানে অফিসিয়াল ভাষা ব্যবহার করার কথা বলা হয়েছে। অনেকে এসে ভাই বলে। আমরা তো তাকে কাজ করে দেই। আমি বেশি দিন হয়নি এখানে এসেছি।’

এ সময় দুটি কাগজে নির্দেশনা দেওয়ার বিষয়টি বললে তিনি বলেন, ‘এটা ঠিক হয়নি।’ তাৎক্ষণিকভাবে ওই নির্দেশনা সরিয়ে নিতে অফিসের স্টাফদের নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান