অফিসে ঘুম ঘুম ভাব, তাড়াতে কী করবেন?

news-image

অনলাইন ডেস্ক : ঘুম থেকে উঠেই আমাদের দিনের কাজ শুরু করে দিতে হয়। বেশির ভাগ মানুষই সকালে নাশতা সেরে দ্রুত ছোটেন অফিসের দিকে।কারণ, ঘড়ির কাঁটার সঙ্গে যুদ্ধ করে অফিস ঢুকতে হবে। কিন্তু কাজের মধ্যেই অনেক সময় প্রচণ্ড ঘুম পায় এবং ঘন ঘন হাই ওঠে। আর তখনই মনে হয় কাজের টেবিলে মাথা নুয়ে দিয়ে একটা ঘুম দিতে পারলে আহ! কি আরামই না হতো। কিন্তু অফিস বলে কথা, আরামের কারণে আপনার চাকরিটাই হারাতে পারেন। চাকরি বাঁচাতে আপনাকে ঘুমকে দূর করতেই হবে। কিন্তু কীভাবে কাটাবেন এই অস্বস্তিকর অবস্থা?

অফিসে থাকা অবস্থায় ঘুম কাটানোর জন্য কিছু সহজ নিয়ম আছে। যেগুলো মেনে চললে সহজেই ঘুম ঘুম ভাব কাটিয়ে উঠতে পারবেন।

১.অফিসে ঘুম কাটানোর সবচেয়ে প্রধান উপায় হচ্ছে ব্যায়াম করা। কাজে বেরোনোর আগে কিছুক্ষণ হাঁটা, যোগাসন বা রানিং, যে কোনো ধরনের ব্যায়াম করতে পারেন। ব্যায়াম শরীরকে সতেজ রাখে।

২.ঘুম কাটাতে ব্যায়ামের পাশাপাশি খাবারের দিকেও নজর রাখা দরকার। বিশেষ করে বেশি পরিমাণে চিনি খাওয়া যাবে না। তাতে ঘুমন্ত ভাব বাড়তে পারে।

৩. একটানা কাজও অনেক সময় ক্লান্ত করে দেয় শরীর। এজন্য অফিসে কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নেওয়ার চেষ্টা করুন।

৪. দেহে পানির পরিমাণ যেন কম না হয় সেদিকে লক্ষ্য রাখুন। শরীরের পানির ভারসাম্য বজায় থাকলে ঘুমন্ত ভাবের সমস্যা অনেকটাই কেটে যায়।

৫. সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। কাজের ফাঁকে ফাঁকে সিট ছেড়ে উঠে গিয়ে সহকর্মীদের খোঁজ নিন কিছুক্ষণ আড্ডা দিন। ঝিমুনি এসে কাজের ক্ষতি করার সুযোগ পাবে না।

৬. দিনের প্রথমভাগেই ভারী ও কঠিন কাজগুলি সেরে ফেলার চেষ্টা করুন। সাধারণত এই সময়েই শারীরিক শক্তি ও মনোনিবেশ করার ক্ষমতা সবচেয়ে বেশি থাকে।

৭. পিপারমিন্ট লিফ বা পুদিনা পাতার চনমনে ঘ্রাণ ঘুমভাবকে তাৎক্ষণিকভাবে তাড়াতে কাজ করবে। সকালে ঘুম থেকে উঠে এক কাপ পুদিনা পাতার চা কিংবা অফিসে কাজের ফাঁকে এই চা পানে ঘুমভাব দূর হয়ে যাবে সহজেই।

৮. মরুভূমি অঞ্চলের মানুষ শুকনো খেজুর খেয়ে উত্তপ্ত পথে চলার শক্তি পায়। আমরাও এই খেজুর খেয়ে শরীরে দীর্ঘ সময় কাজ করার শক্তি পেতে পারি।

৯. কর্মক্ষেত্রে চাপ থাকবেই। কিন্তু তা মাত্রাতিরিক্ত হয়ে গেলে পেশাদার থেরাপিস্টের সঙ্গে কথা বলুন। কোনও ভাবেই মানসিক চাপ যেন আপনার ঘুমের পথে বাধা না হয়ে দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখুন।অফিসে যাতে ঘুম না পায় সে জন্য রাতে একটি নির্দিষ্ট সময় ঘুমোনো দরকার। আর তাই ‘স্লিপ হাইজিন’ মেনে চলা অত্যন্ত জরুরি।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান