অপেক্ষার অবসান ঘটিয়ে একই পর্দায় তিন খান

news-image

বিনোদন প্রতিবেদক : ভক্তদের অপেক্ষার পালা শেষ করে এবারে বলিউডের তিন খান একই সিনেমায় হাজির হতে যাচ্ছেন। খবর যদি পাকা হয়, তাহলে সাজিদ নাদিয়াদওয়ালার আগামী সিনেমাতেই আমির খান, সালমান খান ও শাহরুখ খান একই সঙ্গে অভিনয় করছেন।

সাজিদ নাদিয়াদওয়ালার জন্য অবশ্য এই তিন খানকে সমান গুরুত্ব দিয়ে সিনেমা নির্মাণ করা একটু কঠিনই হয়ে পড়বে। কেননা এই তিন খানেরই ভক্ত রয়েছেন অনেক। যদিও এর আগে শাহরুখ ও সালমান তিন তিনটি সিনেমায় একসঙ্গে হাজির হয়েছেন, তবে তিন বন্ধুর একই সঙ্গে কোন সিনেমায় অভিনয় করা হয়নি। অবশ্য আমির ও সালমানের নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া ‘আন্দাজ আপনা আপনা’ও সে সময় দারুণ হিট হয়েছিল।

আর তাই বলতেই হয় এই অসাধ্য সাধন করতে চলেছেন সাজিদ। আর তিনি যদি তিন খানকে নিয়ে সিনেমাটি নির্মাণে সার্থক হন তবে তার ব্যবসাসফলতা নিয়ে সাজিদকে দ্বিতীয়বার ভাবতে হবে না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার