অপুর ‘ঘৃণা’ মন্তব্যে মুখ খুললেন বুবলী

news-image

অনলাইন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের দুই প্রাক্তন অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব বেশ পুরনো হলেও কিছুদিন পরপরই মাথাচাড়া দিয়ে উঠে ইস্যুটি। সরাসরি কেউ কাউকে কিছু না বললেও অন্তর্জালে তাদের বাকযুদ্ধ চলে প্রতিনিয়তই।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে শবনম বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। এছাড়াও তিনি বলেন, আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। উনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার।

অপু বিশ্বাসের এমন মন্তব্যের পর আর বসে থাকেননি শবনম বুবলী, জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নিজের প্রতিক্রিয়া জানান তিনি! না, সরাসরি কোনোকিছু না বললেও সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার লাইন শেয়ার করেন। শবনম বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা’য়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’

সরাসরি অপুকে কিছু না বলেও নেটিজেনরা ধারণা করছেন এই স্ট্যাটাসটি তাকে নিয়েই দিয়েছেন বুবলী। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান